ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ২৮, ২০২৬, ০১:০৬ পিএম

মাটিরাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ম সচিব সুমন বড়ুয়া।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এবং মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরুল আফছার।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফলের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার মূল চালিকাশক্তি। তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তিনি পরীক্ষায় শতভাগ সততা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ম সচিব সুমন বড়ুয়া বলেন, “শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার মাধ্যম। তোমরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।” তিনি পরীক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও নৈতিকতা বজায় রেখে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হয়। বিদায়লগ্নে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভা শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। পরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ম সচিব সুমন বড়ুয়া অতিথিদের সঙ্গে নিয়ে কলেজ আঙিনায় গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!