ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৮, ২০২৬, ১২:২২ পিএম

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক হিসেবে বইটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সময়ের চাহিদা অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় নতুন এই পাঠ্যপুস্তক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও আনন্দদায়ক হয় এবং তাদের ভেতরে থাকা সৃজনশীলতা ও প্রতিভার স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা, আত্মপ্রকাশের দক্ষতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তাদের সৃজনশীল চিন্তার পরিসর বাড়াতে সহায়তা করবে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, নতুন এ পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রচলিত শিক্ষা পদ্ধতির গণ্ডি অতিক্রম করে শিখন কার্যক্রমকে আরও আনন্দময়, শিক্ষার্থী-কেন্দ্রিক এবং অংশগ্রহণভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশের আরও বিস্তৃত সুযোগ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন

Link copied!