ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মধুপুরে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুন ২৮, ২০২৬, ০৫:৩৮ পিএম

মধুপুরে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

টাঙ্গাইলের মধুপুরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়া, হামসহ সংক্রামক রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে মধুপুরসহ দেশব্যাপী রোববার সকাল ৮টায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস (এক বছর থেকে পাঁচ বছর) বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১৪৫টি এবং মধুপুর পৌরসভার ৩৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩৯ হাজার ৪২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু নির্ধারিত দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে ব্যর্থ হবে, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারবে।

মধুপুর উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!