ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ০৬:০২ পিএম

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রোববার দুপুর ১২টায় বরিশাল নগরীর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তবে সকাল থেকেই নগরীর কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় দেখা গেছে।

বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়াতে পেরে খুশি আগত অভিভাবকরা। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডসহ নগরীর ২২০টি কেন্দ্রে ৫৮ হাজার ৯৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর বরিশাল সিটি কর্পোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই কার্যক্রম নগরীর ২২০টি কেন্দ্রে চলছে। এর মধ্যে ৭টি ভ্রাম্যমাণ কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ১৮টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী অংশগ্রহণ করবেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।

এ ছাড়া বরিশাল জেলায় ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যদিকে জেলার ১০টি উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৭২ জন শিশু।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, পুরো বিভাগজুড়ে এবার মোট ১২ লাখ ৭৪ হাজার ৪৬৩ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।

একই সময়ে বরিশালের উজিরপুরে সিভিল সার্জন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম চরাঞ্চলের কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ টিম কাজ করছে।

একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!