ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বাসার এসির ভেতরে মিললো দুই জোড়া কালনাগিনী সাপ

আরিফ হোসেন, বরিশাল 

আরিফ হোসেন, বরিশাল 

জুন ২৮, ২০২৬, ০৫:৪৭ পিএম

বাসার এসির ভেতরে মিললো দুই জোড়া কালনাগিনী সাপ

বরিশাল সদর উপজেলার একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে জীবিত অবস্থায় দুই জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলো নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চারটি কালনাগিনী সাপ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার সকালে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়িতে এ উদ্ধার অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। এরপর পরিবারের সদস্যদের সতর্ক করে ওই কক্ষে প্রবেশ বন্ধ করে দেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে সেখান থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দীর্ঘ সময়ের চেষ্টার পর এসির ইনডোর ইউনিট থেকে জীবিত অবস্থায় চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা সাপগুলো পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

এম জি

Link copied!