ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বোয়ালমারীতে সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ০৬:০৭ পিএম

বোয়ালমারীতে সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমিতনগর চরপাড়া গ্রামে শনিবার রাতে সাপের দংশনে স্কুলছাত্র মো. রাফসান (১৬)-এর মৃত্যু হয়েছে। সে বোয়ালমারী জর্জ একাডেমিতে ৯ম শ্রেণিতে পড়াশোনা করত।

রাফসানের নানা জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বাথরুমে গেলে ফেরার পথে তাকে সাপে দংশন করে। পরে তাকে ওঝার কাছে নিয়ে বিষ নামিয়ে বাড়িতে আনা হয়। রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুরে রেফার করা হলে ফরিদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কাউকে সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার অনুরোধ রইল।

এএন

Link copied!