মো. সুমন খান, রাজস্থলী (রাঙামাটি)
জুন ২৮, ২০২৬, ০৫:৪২ পিএম
রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন প্রকল্প ও সরকারি অফিস পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। এ সময় তিনি প্রকল্পগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনকে রাজস্থলী থানার চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে তাকে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ, রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।
পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি হাসপাতালে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
এএন