ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী অমিত

মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জুলাই ৫, ২০২৬, ০১:৩৭ পিএম

মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, সমাজে তাদের কোনো স্থান নেই। এমনকি কেউ তার আত্মীয় বা দলের সদস্য হলেও তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।

শনিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে কে কত বড় নেতা, তা বিবেচনার বিষয় নয়। যে অন্যায় করবে, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ এলাকার সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও উন্নয়নকাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব জনগণেরও রয়েছে। ঠিকাদার যে-ই হোন না কেন, তার কাছ থেকে সঠিকভাবে কাজ বুঝে নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের অন্যায্য বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

সড়ক উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীসহ বিএনপি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!