বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬, ০২:৩১ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারের পক্ষ থেকে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ৫৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৬১ বান্ডিল ঢেউটিন, মোট ২ লাখ ৭৩ হাজার টাকার অনুদান এবং ৬২টি শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এম জি