ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০২:২৩ পিএম

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠে নামতে পারবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মোস্তাফিজকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এ কারণে ২১ জুলাই শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে তার অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।

দ্য হান্ড্রেডের এবারের প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। এর মধ্য দিয়ে তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অবশ্য মোস্তাফিজের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৬ সালে তিনি সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন। প্রায় এক দশক পর আবারও ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাকে।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে রয়েছেন মোস্তাফিজ। ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সেখান থেকেই তিনি ইংল্যান্ডে গিয়ে বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন।

একই সঙ্গে বিসিবি আরও দুজন ক্রিকেটারকেও বিদেশি লিগে খেলার অনুমতি দিয়েছে। ব্যাটার পারভেজ হোসেন ইমনকে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অংশ নিতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে তিনি লাহোর কালান্দার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলবেন।

অন্যদিকে, ডানহাতি পেসার হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুটি ম্যাচে ১২ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

এএন

Link copied!