ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ০২:৩৫ পিএম

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলায় রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি মনোহারি দোকানের ব্যবসা করতেন।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মাসুদ। রোববার সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে নিহতের মাথার পেছনে এবং কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম জি

Link copied!