ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

নদী-খাল-পুকুর রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঢেউ’-এর ৭ দফা দাবি

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জুলাই ৫, ২০২৬, ০৩:২৮ পিএম

নদী-খাল-পুকুর রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঢেউ’-এর ৭ দফা দাবি

ব্রাহ্মণবাড়িয়া শহরের নদী, খাল, পুকুর, জলাশয় ও সার্বিক পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি জানিয়েছে নদী ও জলাশয় সুরক্ষায় কাজ করা সামাজিক সংগঠন ‘ঢেউ’। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বানে রোববার দুপুরে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এদিন দুপুরে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট-সংলগ্ন ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতারা সুনির্দিষ্ট দাবি তুলে ধরে বলেন, শহরের প্রাণ হিসেবে পরিচিত টাউন খালসহ বেদখল হওয়া ২৬টি খাল অবিলম্বে পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে ২১২টি পুকুর সংরক্ষণ, খালের ওপর নির্মিত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি পরিবেশ ও শিশুবান্ধব নগর গড়ে তুলতে প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে সংগঠনটির মুখপাত্র সোহেল আহাদ সাত দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- তিতাস নদীর সঙ্গে সংযুক্ত টাউন খালসহ ২৬টি খাল পুনরুদ্ধার, টাউন খালের সীমানা নির্ধারণ ও নৌচলাচল উপযোগী করা, শহরের ২১২টি পুকুর সংরক্ষণ ও গেজেটভুক্ত করা, কাউতলী থেকে ঘাটুরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, খালের ওপর নির্মিত মার্কেট উচ্ছেদ, পরিত্যক্ত পুরাতন জেলখানায় শিশু পার্ক নির্মাণ এবং যানজট ও শব্দদূষণ কমাতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ম ও হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘ঢেউ’-এর মুখপাত্র সোহেল আহাদ। এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক কমরেড নজরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার, মাহফুজুর রহমান পুষ্প, প্রবীর চৌধুরী রিপন, শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং আলী আকরাম খন্দকার স্বপনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “নদী, খাল ও জলাশয় রক্ষা করার অর্থই হলো আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। জলাশয় ভরাট ও দখল হওয়ার কারণে শহরের পরিবেশ আজ হুমকির মুখে।”

জনস্বার্থে এবং বাসযোগ্য শহর গড়তে অবিলম্বে এই ৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা ও সাধারণ মানুষ।

এএন

Link copied!