ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

শক্তিশালী নরওয়ের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না, জানাল বিড়াল!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৪:০৪ পিএম

শক্তিশালী নরওয়ের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না, জানাল বিড়াল!

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আবারও আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ নামে পরিচিত বিড়াল মিলু। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক পূর্বাভাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই পোষ্য বিড়াল এবারও নিজের পছন্দের দল জানিয়ে দিয়েছে।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলই জয় পাবে বলে পূর্বাভাস দিয়েছে মিলু। তার ‘নির্বাচন’ অনুযায়ী, নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফলাফল নিয়ে মিলুর দেওয়া আগের সব পূর্বাভাস সঠিক হয়েছিল। তবে শনিবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো তার ভবিষ্যদ্বাণী বাস্তবতার সঙ্গে মেলেনি। এরপরও ব্রাজিল-নরওয়ে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিড়াল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থক মিলুর পূর্বাভাসকে ইতিবাচকভাবে দেখছেন। এক সমর্থক মন্তব্য করেন, জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও তিনি মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছিল। এবারও একই ফলের প্রত্যাশা করছেন তিনি।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, প্রতিটি ম্যাচের আগে দুটি একই ধরনের খাবারের বাটি রাখা হয়। প্রতিটি বাটির পেছনে প্রতিদ্বন্দ্বী দুই দলের জাতীয় পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে প্রথমে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্নও উঠেছে। সমালোচকদের কেউ কেউ দাবি করেন, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট একটি বাটির দিকে পরিচালিত করেন। যদিও এমন অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন নাতান পিনহেইরো। তার দাবি, পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয় এবং সেখানে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। মিলু নিজের ইচ্ছাতেই একটি বাটি বেছে নেয়।

শনিবারের ম্যাচে প্রথমবারের মতো ভুল পূর্বাভাস দেওয়ার পরও ব্রাজিল-নরওয়ে ম্যাচে মিলুর ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের। যদি এবারও তার পূর্বাভাস মিলে যায়, তাহলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর জনপ্রিয়তাও আরও বাড়বে।

এএন

Link copied!