ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ০৩:৩১ পিএম

নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভা

নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, নরসিংদী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন, সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, চৌধুরী মো. ইয়াহিয়া, বাবু পরেশ সূত্রধর, যুগ্ম সম্পাদক মো. নাজমুল হক ভূঁইয়া, বাবু মলয় কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর-রশিদ, কোষাধ্যক্ষ মো. আজহার ইসহাক মোল্লা, নির্বাহী সদস্য এম. এ. বাশার বাচ্চু, মো. কাজিম উদ্দীন, বাবু স্বপন কুমার সাহা, মো. আব্দুল বাছেদ মিয়া, মো. রাসেল বিন হাসানাত, সলিমুল্লাহ ভূঁইয়া, মো. আজহার উদ্দিন, মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাবু শংকর লাল সাহা প্রমুখ।

বক্তারা আগামী দিনে সমিতির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন। পাশাপাশি ডায়াবেটিক হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার প্রস্তাবনাকে উপস্থিত সবাই স্বাগত জানান।

এএন

Link copied!