ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বান্দরবানে অসহায়দের মাঝে মহিলা এমপির মানবিক সহায়তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৫:০৮ পিএম

বান্দরবানে অসহায়দের মাঝে মহিলা এমপির মানবিক সহায়তা

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বান্দরবানে মহিলা সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ বিতরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত সামাজিক কল্যাণে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৪ সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এসব অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মানবিক সহায়তা হিসেবে চাল তুলে দেওয়া হয়।

এএন

Link copied!