ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দ্রুতগতিতে চলছে উন্নয়ন কাজ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

জুলাই ৫, ২০২৬, ০৬:১৫ পিএম

মেহেন্দিগঞ্জে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দ্রুতগতিতে চলছে উন্নয়ন কাজ

মেহেন্দিগঞ্জে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পুরোদমে এগিয়ে চলছে নানা উন্নয়ন প্রকল্পের কাজ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন পান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান।

তিনি তখন মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রচার-প্রচারণা চালানোর সময় এলাকার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের নড়বড়ে অবকাঠামো দেখে খুবই ব্যথিত হন।

পরবর্তীতে এমপি এবং পরে সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে মেহেন্দিগঞ্জের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজে হাত দেন। বর্তমানে প্রায় শতাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

রোববার এমনই একটি প্রকল্প পরিদর্শনে যান মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। সঙ্গে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব।

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর ৫নং ওয়ার্ড পাটনিঘাটা ব্রিজের পশ্চিম পাশে পাইলিংসহ রাস্তা সংস্কারের এই প্রকল্পটি পরিদর্শন করে প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ- প্রতিটি প্রকল্প সিডিউল অনুযায়ী সম্পন্ন করতে হবে, কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই। দলীয় পরিদর্শনের পর কাজের মান সন্তোষজনক বললেই চূড়ান্ত বিল প্রদান করা হবে।

প্রকল্প এলাকার একাধিক বাসিন্দা জানান, পাটনিঘাটা ব্রিজ থেকে খালের পাড়ের পশ্চিম দিকের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে এতটাই সরু হয়ে পড়েছিল যে, সেখানে রিকশা, ভ্যান, মোটরসাইকেল তো দূরের কথা পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছিল।

রাস্তাটির ভাঙা অংশ নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া এবং কাজের মান সন্তোষজনক হওয়ায় প্রতিমন্ত্রী রাজিব আহসানকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সিপিসির কাছ থেকে ১০০% কাজ আদায় করে নিতে। মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশও তাই—এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

এলাকাবাসী জানান, কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ হতে চলায় তারা ভীষণ খুশি।

এএন

Link copied!