ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল ‘রাডার’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৬:৪৪ পিএম

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল ‘রাডার’

বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি রাডারের মধ্যে চালু থাকা একমাত্র রাডারটিও এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ৮টা থেকে এটি অচল অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন। তিনি জানান, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটি আপাতত বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে রাডারটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে রূপ নিয়েছে। এমন আবহাওয়াগত পরিস্থিতির মধ্যেই দেশের একমাত্র সচল রাডার বন্ধ হয়ে যাওয়ায় পূর্বাভাস কার্যক্রমে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাডার বন্ধ থাকলেও বিকল্প তথ্য-উপাত্ত ব্যবহার করে আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাস কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় পর্যবেক্ষণ ও পূর্বাভাসের কাজ চালানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

এএন

Link copied!