ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ঘিওরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

জুলাই ৬, ২০২৬, ০১:২৪ পিএম

ঘিওরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’।

সোমবার সকাল ১১টায় ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘিওর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই অগ্রগতির লক্ষ্যে স্থানীয় সমবায়ীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসা. তাসলিমা মমতাজ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, ঘিওর থানার এসআই চিন্ময় কুমার মণ্ডল প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন ও গ্রামীণ জনপদকে আত্মনির্ভরশীল করে তুলতে বিআরডিবি ও সমবায়ীদের একযোগে কাজ করতে হবে। গ্রামীণ অর্থনীতির টেকসই অগ্রগতিই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এএন

Link copied!