ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০২:৩৩ পিএম

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
ফাইল ছবি

সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কার্ডভিত্তিক সুবিধা চালু করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করা। নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে কাজ করছে। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগণের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সংস্থা সিরডাপ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রায় পাঁচ দশক ধরে সংস্থাটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং নীতিগত সহায়তার মাধ্যমে পল্লী উন্নয়নে অবদান রাখছে।

তিনি বিশেষভাবে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সিরডাপের গবেষণা ও কার্যক্রমের প্রশংসা করেন। তার মতে, এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এএন

Link copied!