ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬
জ্বালানিমন্ত্রী

সৌরবিদ্যুৎ বাড়িয়ে জ্বালানি আমদানি কমানো হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০১:৫৬ পিএম

সৌরবিদ্যুৎ বাড়িয়ে জ্বালানি আমদানি কমানো হবে

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জ্বালানি খাতের আগের দায়দেনা মোকাবিলায়ও সহায়ক হতে পারে।

সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো জ্বালানি আমদানির চাপ কমানোর একটি কার্যকর উপায়। তবে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন বা ক্রয় করে সেই অতিরিক্ত ব্যয় ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া উচিত হবে না।

তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাতের হাতে। পূর্বের চুক্তিগুলোর কারণে সরকারকে তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। একই সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাওনা পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ বাস্তবতায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ এ বিনিয়োগ ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও ভোক্তাদের স্বার্থের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

তিনি কৌশলপত্র চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকারের সুযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এর স্বাধীনতা, সুশাসন নিশ্চিত এবং সৌরবিদ্যুৎ খাতে শতভাগ বেসরকারি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

এম জি

Link copied!