ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুকে ভাইরাল হওয়া রাশেদ খানের ছবি নিয়ে যা জানা গেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৫:৩৮ পিএম

ফেসবুকে ভাইরাল হওয়া রাশেদ খানের ছবি নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের একটি আহত অবস্থার ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে বিভিন্ন ধরনের দাবি ও মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, ভাইরাল হওয়া ছবিটি নতুন কোনো ঘটনার নয়। তার ভাষ্য অনুযায়ী, অতীতে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) হামলায় আহত হওয়ার সময়ের সেই ছবিই এখন নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

রাশেদ খানের অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরা ওই পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তিনি বলেন, ছবিটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন, যা তার দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য, নিজেরা সারাজীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি। সেটিকেই এখন নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!’

তিনি আরও জানান, ভাইরাল হওয়া ছবিকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে তার কাছে বিষয়টি জানতে চেয়েছেন। এ কারণেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

একই পোস্টে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটি দিন দিন আরও স্পষ্ট হচ্ছে।’

উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়লেও রাশেদ খানের দাবি অনুযায়ী, এটি অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার সময় তোলা ছবি। তবে ছবিটি বর্তমানে যে দাবিতে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এএন

Link copied!