ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

কিংবদন্তি কণ্ঠশিল্পী বনি টাইলার আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৫:৪৩ পিএম

কিংবদন্তি কণ্ঠশিল্পী বনি টাইলার আর নেই

বিশ্বসংগীতের কিংবদন্তি ওয়েলশ কণ্ঠশিল্পী বনি টাইলার আর নেই। ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ এর মতো কালজয়ী গানের এই শিল্পী ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (৮ জুলাই) পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের বিবৃতিতে বলা হয়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বনি টাইলার। চলতি বছরের মে মাসে তার জরুরি অন্ত্রের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। পরে জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে তার মৃত্যু হয়।

১৯৫১ সালের ৮ জুন ওয়েলসে গেনর হপকিন্স নামে জন্মগ্রহণ করেন তিনি। পরে ‘বনি টাইলার’ নামেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার স্বতন্ত্র কর্কশ কণ্ঠ তাকে সংগীতাঙ্গনে আলাদা অবস্থান এনে দেয়।

১৯৭৭ সালে ‘ইটস আ হার্টএক’ গানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেও ১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ তাকে বিশ্বসংগীতের অন্যতম আইকনে পরিণত করে। গানটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সংগীত তালিকার শীর্ষস্থান দখল করে এবং সর্বকালের জনপ্রিয় পাওয়ার ব্যালাডগুলোর একটি হিসেবে স্বীকৃতি পায়।

একই সময়ে প্রকাশিত ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দুটি গানই পরবর্তী সময়ে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপনে বহুবার ব্যবহৃত হয়েছে এবং নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।

দীর্ঘ সংগীতজীবনে বনি টাইলার ১৮টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। তিনি একাধিকবার গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভ করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সম্মানজনক এমবিই সম্মানেও ভূষিত হন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন এই কিংবদন্তি শিল্পী।

এম জি

Link copied!