ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

নাশকতার মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৭:২২ পিএম

নাশকতার মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাকে হাজির করা হলে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে তার জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় নূর মোহাম্মদকে আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, বকশীগঞ্জ থানার নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি এর আগে ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি।

এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এম জি

Link copied!