ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

মিঠামইনে ঘাগড়া-কেওয়ারজোড় সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জুলাই ৯, ২০২৬, ০৬:৪২ পিএম

মিঠামইনে ঘাগড়া-কেওয়ারজোড় সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

টানা চার দিনের বৃষ্টিতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া-কেওয়ারজোড় সংযোগ সড়কের একটি অংশে ভয়াবহ ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সড়কের নিচের মাটি সরে গিয়ে ১৮ থেকে ২০ ফুটজুড়ে ফাঁপা অংশ তৈরি হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার সকালে সড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থার খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোধর গোস্তামী আখড়া-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি ধসে ভেতরে বড় ফাঁপা অংশের সৃষ্টি হয়েছে। বাইরে থেকে সড়কটি স্বাভাবিক মনে হলেও ভেতরের মাটি সম্পূর্ণ সরে যাওয়ায় এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ঘাগড়া ও কেওয়ারজোড় ইউনিয়নের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা এবং পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ক্ষতিগ্রস্ত অংশ পার হওয়ার সময় চালক ও যাত্রীরা চরম আতঙ্কে থাকেন। ভারী যানবাহনের চাপ বা সামান্য ধাক্কাতেই সড়কের অবশিষ্ট অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে গোধর গোস্তামী আখড়ার পাশের একটি ফিশারির পানি নিষ্কাশনের জন্য সড়কের নিচ দিয়ে পাইপ বসানো হয়। দীর্ঘদিন ওই পাইপ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ধীরে ধীরে সড়কের নিচের মাটি ধুয়ে যায়। এর ফলে ভেতরে বড় ফাঁপা অংশ তৈরি হয়, যা বর্তমানের টানা বৃষ্টিতে আরও বিস্তৃত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের ওপরের অংশে দৃশ্যমান কোনো বড় ক্ষতি না থাকলেও নিচের উল্লেখযোগ্য অংশ ফাঁপা হয়ে ঝুলে রয়েছে। দ্রুত সংস্কার করা না হলে কয়েক দিনের মধ্যেই সড়কটি ধসে পড়ে দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, তিনি গতকালই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন করে বৃষ্টি না হলে আজ বৃহস্পতিবার থেকেই ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু হবে।

জেএইচআর

Link copied!