ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

উড়ন্ত প্রশিক্ষণ বিমান থেকে ঝাঁপ দিয়ে পাইলটের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৭:৪৯ পিএম

উড়ন্ত প্রশিক্ষণ বিমান থেকে ঝাঁপ দিয়ে পাইলটের আত্মহত্যা

আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর টলেডোতে প্রশিক্ষণ চলাকালে আকাশে উড়ন্ত একটি বিমানের দরজা খুলে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন একজন পাইলট। তবে সেই সংকটময় মুহূর্তে বিমানে থাকা ২২ বছর বয়সী শিক্ষার্থী অসাধারণ ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়ে একাই বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

বুধবার (৮ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো।

প্রতিবেদনে বলা হয়, সেসনা-১৫০ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে শিক্ষার্থী রোজারিওকে নিয়ে উড্ডয়নের সময় হঠাৎ বেরতাজ্জো তাকে বলেন, ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও।’

এরপর তিনি নিজের হেডসেট ও সিটবেল্ট খুলে বিমানের দরজা খুলে নিচে ঝাঁপ দেন। স্থানীয় সংবাদমাধ্যম টিএনের কাছে দেওয়া বক্তব্যে শিক্ষার্থী রোজারিও এ ঘটনার বর্ণনা দিয়েছেন।

বেরতাজ্জো যে ফ্লাইং স্কুলে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানের পরিচালক এদুয়ার্দো আলভারেজ বলেন, সহকর্মীরা কখনোই তার মধ্যে এমন কোনো আচরণের ইঙ্গিত দেখেননি। তার ভাষায়, বেরতাজ্জো ছিলেন অত্যন্ত আন্তরিক ও হাসিখুশি একজন মানুষ। তার এই মৃত্যু সবাইকে বিস্মিত করেছে।

আলভারেজ আরও বলেন, উড্ডয়নরত অবস্থায় একটি ছোট বিমানের দরজা খোলা মোটেও সহজ নয়। তার মতে, এটি প্রায় ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটে চলা একটি গাড়ির দরজা খোলার মতোই কঠিন।

ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়ও শিক্ষার্থী রোজারিও শান্তভাবে বিমানটির নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং নিরাপদে অবতরণ করেন। এতে বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। তিনি প্রতিবেশী দেশ চিলিতেও ফ্লাইট প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর প্রকৃত কারণ এবং পুরো ঘটনার পেছনের পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।

এম জি

Link copied!