ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

যেসব কর্মকর্তা-কর্মচারীর সব ছুটি বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৮:১৩ পিএম

যেসব কর্মকর্তা-কর্মচারীর সব ছুটি বাতিল

টানা ভারি বৃষ্টিতে চট্টগ্রামের অধিকাংশ উপজেলার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসনের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, দুর্যোগের এ সময়ে মানুষের জীবন রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। তার ভাষায়, সামান্য অসচেতনতাও যেন কোনো প্রাণহানির কারণ না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো হচ্ছে। সেখান থেকে প্রতি ঘণ্টায় পরিস্থিতির হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে সাতকানিয়া এলাকায় জরুরি ভিত্তিতে ১০টি স্পিডবোট প্রয়োজন।

পাহাড়ধসের ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের তৎপরতার কথা তুলে ধরে তিনি জানান, লালখান বাজার, পোড়া পাহাড় ও ১ নম্বর ঝিলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে জেলার ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য চিড়া, মুড়ি, গুড়, শিশুদের জন্য মাফিন, কেক, বিস্কুট, ওরস্যালাইন এবং পাঁচ লিটার করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবাও নিশ্চিত করা হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় প্রতিটি উপজেলায় পৃথক কন্ট্রোল রুমের পাশাপাশি জেলা প্রশাসনের কেন্দ্রীয় কন্ট্রোল রুমও ২৪ ঘণ্টা চালু রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এম জি

Link copied!