ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ সচিব

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৬, ০৮:৫৭ পিএম

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ সচিব

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৫-এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসাসহ ধসে পড়া এলাকাগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দুর্যোগ সচিব দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে পাহাড়ধসের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে ছিলেন শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও আমেরিকান রেড ক্রসসহ বিভিন্ন দেশি-বিদেশি মানবিক সংস্থার প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার টানা ভারী বর্ষণের কারণে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসা ভবন চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে ভূমিধসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদার করার তাগিদ দেন।

জেএইচআর

Link copied!