ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ, রুদ্ধশ্বাস ফাইনালে বিকেএসপির শিরোপা জয়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৯:৪৪ পিএম

গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ, রুদ্ধশ্বাস ফাইনালে বিকেএসপির শিরোপা জয়

হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বিকেএসপি।

গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় বিকেএসপি।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

শুরু থেকেই ফাইনাল ম্যাচে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই সমানতালে খেললেও শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে জয় পায় বিকেএসপি। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। ম্যাচের বিকেএসপির গোলরক্ষক মাহিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে একরাম স্মৃতি ফুটবল একাডেমির সুমন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।

এর আগে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরীফ উদ্দীন, বিএনপি নেতা মীর হালিমুজ্জান মনী, আহমদ আলী রুশদি এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। ফাইনাল উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ২ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের লক্ষ্য ছিল তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলা। সফল আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!