ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কালিহাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৯:৫৩ পিএম

কালিহাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে আহসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাজিবাড়ি গ্রামের এরশাদ আলীর ছেলে ও কাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মুঠোফোনে জানান, উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ি গ্রামের আহসান তার বন্ধুদের সাথে শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!