ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৩:২৭ পিএম

পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার তদন্ত পরিদর্শক (ওসি) আ. হাকিম, পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মোহাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন করিম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

আলোচনা সভা শেষে পীরগঞ্জ উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রেখে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।

জেএইচআর

Link copied!