ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬
রিজভী

আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৩:৩৪ পিএম

আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়

আদর্শ শিক্ষক এবং মানসম্মত শিক্ষার অভাব সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকের বিস্তারে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতির কারণে টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে উঠছে না। একই সঙ্গে শিক্ষকতার প্রতি ‘ডেডিকেশন’ কমে যাওয়ায় শিক্ষার সামগ্রিক মানও নিম্নমুখী হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া আলোকিত শিক্ষার্থী তৈরি সম্ভব নয়। শিক্ষার উৎকর্ষ অর্জন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদার ইচ্ছাকৃতভাবে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহ করছে। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের তিনি ‘মানবতার শত্রু’ বলে অভিহিত করেন।

রিজভীর ভাষ্য, শিক্ষাখাতে সরকারের নেওয়া অনেক ইতিবাচক উদ্যোগ মাঠপর্যায়ে দায়িত্বহীন আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত ও স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। দক্ষ ও যোগ্য শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব নয়। এ সময় তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রীয় ব্যবস্থার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও স্বৈরাচারী আচরণের সংস্কৃতি ছিল।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখন সবাই বিএনপি হয়ে গেছে—-এমন ধারণা ঠিক নয়। শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

এম জি

Link copied!