ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল আমীন,  ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন,  ময়মনসিংহ

জুলাই ১১, ২০২৬, ০৪:০০ পিএম

তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. আব্দুল্লাহ নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া রোয়াপাড়া গ্রামের একটি জমির আইল থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. এনামুল হক ও হাফিজা আক্তার দম্পতির ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকাল ১০টার দিকে আব্দুল্লাহকে ঘরে রেখে তাঁর মা বাড়ির গরুকে পানি খাওয়াতে যান। পানি খাওয়ানো শেষে ঘরে ফিরে তিনি আব্দুল্লাহকে আর দেখতে পাননি। এরপর পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশেপাশের বিভিন্ন পুকুরে তল্লাশি চালালেও শিশুটির কোনো খোঁজ মেলাতে পারেনি। নিখোঁজের তিন দিন পর আজ শনিবার সকালে ভিকটিমের বাড়ির দক্ষিণ পাশে হযরত আলী ও নুরুল আমিনের জমির আইলের মধ্যে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল আলম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফুলপুর সার্কেল এবং তারাকান্দা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।

জেএইচআর

Link copied!