ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬
এমপি খোকন তালুকদার​

তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করব

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৩:৫০ পিএম

তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করব

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন নির্যাতিত জননেতা। দীর্ঘ সময় ধরে তিনি যেমন নানামুখী প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তেমনি আমাদের দলের নেতা-কর্মীরাও মিথ্যা মামলা, জেল-জুলুম ও নানাবিধ নির্যাতন সহ্য করেছেন। সকল ত্যাগ ও কষ্ট বুকে ধারণ করে আমাদের ধৈর্যশীল হতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।

শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের দক্ষিণবঙ্গ আগমনকে কেন্দ্র করে কালকিনি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার আগামী দিনে দলীয় কর্মসূচি সফল করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।​

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদারসহ কালকিনি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!