ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৩:৪৭ পিএম

গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।

শনিবার দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এৃলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে একাধিক জেলা থেকে এসব নকল সিগারেট কুরিয়ারে পাঠানো হয়েছে। এই সব সিগারেট সরবরাহ নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে লোকজন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!