ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে প্রান্তিক পেশাজীবীর হাতে ১৮ হাজার টাকা করে অনুদান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৭:৩১ পিএম

টাঙ্গাইলে প্রান্তিক পেশাজীবীর হাতে ১৮ হাজার টাকা করে অনুদান

টাঙ্গাইলের মির্জাপুরে ৩০ জন প্রান্তিক পেশাজীবী বিনামূল্যে প্রশিক্ষণ ও নগদ অনুদান পেয়েছেন। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই প্রশিক্ষণ ও নগদ অর্থ প্রদান করা হয়। 

শনিবার উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসাইন ও টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল্লাহ।

এই সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এসএম মহসীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসের তথ্যমতে, ১৭ জন কুমার, ৬ জন বাঁশ ও বেত শিল্পী, ১ জন যন্ত্রশিল্পী, ২ জন কামার, ১ জন জুতা মেরামতকারী এবং ৩ জন নরসুন্দরকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়। প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা বাবদ তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে এককালীন ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ ছাড়া একই অনুষ্ঠান থেকে একটি এতিমখানাকে ১ লাখ ২০ হাজার টাকা, ২০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ১৯ জনকে বিনা সুদে ৫ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

জেএইচআর

Link copied!