ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:৪৬ পিএম

বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি 

চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বন্যা উপদ্রুত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে এবং এ কার্যক্রমের পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদানও নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।

এদিকে দুর্যোগ মোকাবিলার কার্যক্রম আরও গতিশীল করতে বিএনপিসহ স্থানীয় প্রতিনিধিরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এম জি

Link copied!