ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৫৮ রোগী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:৫৩ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৫৮ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩৪ জন এবং বরিশাল বিভাগে ৩৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৯৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ২৪ জন।

এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ওই বছরে ডেঙ্গুজনিত কারণে ৪১৩ জনের মৃত্যু হয়।

এম জি

Link copied!