ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৭:৩৬ পিএম

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে বাসের ধাক্কা লেগে চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

শনিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এই সময় বিএসআরএম বাইপাসে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন করার সময় কাভার্ড ভ্যানের একটি অংশ ভেঙে বাসের চাকায় আটকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের চালক, সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত এসে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত বাস ও গাছপালা মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, হঠাৎ কাভার্ড ভ্যানটি ইউটার্ন করার সময় বাসের চাকার সাথে সামনের অংশ আটকে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ১০ জনের মতো যাত্রীর শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়। স্থানীয় সবাই মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযুক্ত কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। বাসটি গাছের সাথে ধাক্কা লাগায় মহাসড়কের একপাশে গাছ ভেঙে পড়ে যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছিল। দ্রুত ক্ষতিগ্রস্ত বাস এবং গাছগুলোকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জেএইচআর

Link copied!