ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেমিফাইনালে জমজমাট দুই লড়াই, সূচিতে কার প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৩:১৫ পিএম

সেমিফাইনালে জমজমাট দুই লড়াই, সূচিতে কার প্রতিপক্ষ কে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা দৌড়ে টিকে আছে আর মাত্র চারটি দল। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এখন ফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই।

প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায়। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে স্পেন ও ফ্রান্সের এই হাইভোল্টেজ ম্যাচ। শেষ আটের লড়াইয়ে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। একই ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে শেষ চারের টিকিট নিশ্চিত করে স্পেন।

দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই দিবাগত রাত ১টায়। আটলান্টার এই ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড।

দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হবে। শিরোপা নির্ধারণের সেই মহারণে জায়গা করে নিতে এখন চার দলের সামনে বাকি আর মাত্র একটি ম্যাচ।

এএন

Link copied!