ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

আড়াইহাজারে দুই রাতে তিন গরু চুরি, আতঙ্কে খামারিরা

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুলাই ১২, ২০২৬, ০৩:০৪ পিএম

আড়াইহাজারে দুই রাতে তিন গরু চুরি, আতঙ্কে খামারিরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই রাতে দুই কৃষকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার ও রোববার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের চকেরবাড়ি এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার কৃষক মো. জাকারিয়া জানান, রোববার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে তিনি গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, তার প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি দুধেল গাভী এবং প্রায় এক লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোয়ালের তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তার বাবা নাসিরউদ্দিন ভূঁইয়া।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নের চকেরবাড়ি এলাকা থেকে কৃষক মোতালিব (মোতা) নামে এক ব্যক্তির প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়।

ঘটনার খবর পেয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এম জি

Link copied!