ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বেলকুচিতে সুতা কাটার মেশিনে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ০৪:৩৭ পিএম

বেলকুচিতে সুতা কাটার মেশিনে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতা কাটার মোটরচালিত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে।

নিহত মারজানার স্বামী ও বাড়ির স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে মারজানা সুতা কাটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। একপর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাটার মেশিনের সঙ্গে লেগে প্যাঁচিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা না হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

জেএইচআর

Link copied!