ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুলাই ১৫, ২০২৬, ০৮:২২ পিএম

কুড়িগ্রামে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের পুষ্টি সহায়তা নিশ্চিত করতে শিক্ষা উপকরণ ও পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও পুষ্টি খাদ্য তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে চরাঞ্চলের মোট এক হাজার ৪৯২ জন শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে।

গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল।

এ সময় আরও বক্তব্য দেন গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা বাবু মণ্ডল, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন এবং ইউনিয়ন সমাজকর্মী সাইফুর রহমান।

বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল ছয়টি খাতা, ১২টি কলম এবং একটি চার্জার লাইট। পাশাপাশি পুষ্টি খাদ্য হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে আটা, ডাল, চিনি ও সরিষার তেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা উপকরণ ও পুষ্টি সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের সুস্থ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এম জি

Link copied!