ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৭:১৫ পিএম

উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তহিদুল আলম, সহসভাপতি নুরুজ্জামান বাক্কা, সদস্য জাহেদ বাবুসহ শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এম জি

Link copied!