ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাবিতে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা

নাসিমুল মুহিত ইফাত, রাবি

নাসিমুল মুহিত ইফাত, রাবি

জুলাই ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাবিতে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা, গবেষণার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণামুখী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা তাঁদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল এবং সম্ভাব্য ব্যবহারিক প্রয়োগ নিয়ে উপস্থাপনা করেন। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান।

আয়োজকরা জানান, কর্মশালার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রত্যেককে দুটি করে গবেষণা পোস্টারের ওপর লিখিত মতামত (ফিডব্যাক) দিতে উৎসাহিত করা হয়। ফিডব্যাকের বিশ্লেষণধর্মিতা, যৌক্তিকতা এবং গবেষণাকে আরও সমৃদ্ধ করার মতো পরামর্শের ভিত্তিতে প্রতিটি ব্যাচ থেকে দুইজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান। তিনি গবেষণার গুরুত্ব, গবেষণায় অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সুযোগ এবং গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রাবি আইকিউএসি'র পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ বিভাগের শিক্ষক, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা।

এম জি

Link copied!