ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০২:৩৫ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- সজীব ও সুজন। তারা উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ির বাসিন্দা এবং স্থানীয় কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।

সৌদিতে কর্মরত তাদের সহকর্মীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে সৌদি আরবে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়ির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়।

দুই সহোদর ভাইয়ের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী এবং সবার কাছে অত্যন্ত প্রিয়। জীবিকার তাগিদে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন।

এই হৃদয়বিদারক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এএন

Link copied!