ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:৩৯ পিএম

৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) উপজেলার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হাসিনা বেগম ওই এলাকার এনামুল হক জিলিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার ঘরের একটি প্যাকেট তল্লাশি করে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের সময় হাসিনা বেগমকে আটক করা গেলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক এনামুল হক জিলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এম জি

Link copied!