ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ২৩, ২০২৬, ০৫:৪৯ পিএম

মাটিরাঙ্গায় অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থসামাজিক কর্মসূচির আওতায় দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে পলাশপুর জোন সদরে দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

উক্ত কর্মসূচির আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক একজন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন উপহার, বিশেষ মানবিক সহায়তায় ৫টি দুস্থ পরিবারকে আর্থিক অনুদান, ৩টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য সাড়ে ৪ বান্ডিল ঢেউটিন উপহার, ৮টি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী উপহার, ১টি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে ১টি সেলাই মেশিন উপহার, ১টি পরিবারকে সুপেয় পানির ব্যবস্থা করতে পাইপসহ নলকূপ প্রদান এবং ১ জন এতিম ৭ মাস বয়সী শিশুকে ৩ মাসের জন্য ল্যাকটোজেন দুধ উপহার দেওয়া হয়।

এ ছাড়া ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল, ক্যারাম বোর্ড ও স্কিপিং রশি উপহার, ১টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ৮ জন ছাত্র এবং ১২ জন ছাত্রীর জন্য স্কুল ড্রেস প্রদান, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য ১৫ বস্তা সিমেন্ট প্রদান, জোন সদর কর্তৃক ২৭ হাজার ৫০ টাকা ব্যয়ে দুর্গম এলাকায় ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা নির্মাণ, ১টি এতিমখানার ছাত্রদের জন্য ২০০ কেজি চাল প্রদান, ৩টি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য মৌসুমি ফল হিসেবে ৯০ কেজি আম উপহার, সাদিয়াবাড়ি বিওপি এলাকায় ১১ হাজার টাকা ব্যয়ে স্থানীয় জনসাধারণের জন্য খাবার পানির পয়েন্ট স্থাপন, শফিটিলা এলাকায় ১টি কৃষক ছাউনি এবং অযোধ্যা মোড়ে ১টি যাত্রী ছাউনির সংস্কারকাজ করা হয়।

সম্প্রীতির সমাজব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১ লাখ ৭৪ হাজার ১৭৯ টাকার মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৮টি পাহাড়ি পরিবার, ১২টি বাঙালি পরিবার এবং ১২টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসাসুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। উক্ত ক্যাম্পেইনে দেড় শতাধিক গরিব ও দুস্থ মানুষকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ি জনপদের দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের পাশে থাকবে।

এএন

Link copied!