ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাকৃবিতে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর যাত্রা শুরু

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:২৮ পিএম

বাকৃবিতে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সানরাইস’ প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধিসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই উদ্ভিদ পুষ্টি গবেষণাগার চালুর ফলে উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এম জি
 

Link copied!