ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ইসলামী আন্দোলনের মহাসচিব

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:০৯ পিএম

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না

সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতন- দুটিই তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে।

ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। তাই আইনি মারপ্যাঁচ ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় না নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে শহরের অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, মানুষের আত্মা শুদ্ধ না হলে সমাজে কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি আসবে না। প্রকৃত পরিবর্তনের জন্য মানুষের অন্তর শুদ্ধ করতে হবে। মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখনই সে নিজেই পাপাচার থেকে দূরে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং আত্মশুদ্ধি ও রাজনীতির সমন্বিত প্রয়াস।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে অনেক শাসন ও রক্তপাত দেখা গেলেও মানুষ কাঙ্ক্ষিত শান্তি ও অর্থনৈতিক মুক্তি পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখন জনতাকেই নিজেদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজে সর্বাত্মক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মাওলানা আব্দুল্লাহ আল হারুন এবং প্রচার সম্পাদক শায়খ গোলাম সরোয়ার সিরাজী।

অনুষ্ঠানে বামুক জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান ফেনী জেলা উত্তরের বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত ফেনী জেলা কমিটির সভাপতি হয়েছেন প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এবং সেক্রেটারি হয়েছেন আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়া।

এএন

Link copied!