ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:২৮ পিএম

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এ সময় ঘরের একটি টিন সরাতে গেলে অসাবধানতাবশত সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে তার ছিঁড়ে গেলে টিনটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এএন

Link copied!